pinuppin uppin up casinopinup azpinappinup casinopin-uppin up onlinepin up azpinuppin uppin up casinopinappin up azpin up azerbaycanpin-uppinuppin uppin up casinopinup azpinup azerbaycanpin up azerbaycanpin up azerbaijanpin up azpin-uppin up casinopin up casino gamepinup loginpin up casino indiapinup casinopin up loginpinup indiapin up indiapin up bettingpinup loginpin up casino indiapinup indiapin uppinuppin-uppin up 777pin up indiapin up betpin uppin up casinopinup loginpin-up casinopin-uppinup indiapin up kzpinup kzpin-up kzpinuppin up casinopin uppin up kzпинапpin-uppin uppinuppin-upmostbetmosbetmosbet casinomostbet azmosbetmostbetmostbet casinomostbet azmostbet az casinomosbet casinomostbet casinomostbetmostbet aviatormostbet casinomostbet kzmostbetmosbetmosbet aviatormostbet casinomostbetmastbetmostbet onlinemosbetmosbetmostbetmosbet casinomostbet kzmostbetmosbetmosbet casino kzmostbet kzmostbetmostbet casinomostbet onlineмостбетmosbetmosbet casinomostbetmostbet kz1 win aviatoraviator 1 winaviator mostbetaviator1 win casino1win kz casino1 win bet1win kz1win casino1 winonewin casino1 winonewin app1 win game1 win aviator game1win1 win1win uz1win casino1 win online1 win1win casino1win aviator1 win1win casino1win1win aviator1 win1win casino1win online1 win az1win lucky jet1win1 win1 win az1win1win casino1win1 win1 win casino1win slot1win apostas1win slots1win apostalucky jetlucky jet casinolucky jetlucky jet crashlucky jet crashlucky jet casinomostbet lucky jetluckyjetlukyjetlucky jetlucky jet crashlucky jetlucky jet casino4rabet pakistan4rabet4era bet4rabet bd4rabet bangladesh4rabet4rabet game4r bet4rabet casino4rabet4r bet4rabet bd4rabet slots4a bet4era bet4x bet4rabet indiaparimatchmosbet casinomosbet kzmostbetmostbet kzmostbet aviatormosbet aviatormosbetmostbet aviatormostbetmosbetmostbetmosbetmosbet indiamostbetmosbetmostbet india1win cassino1 win casino1 win
শিরোনাম:
হোম কোয়ারেন্টাইন অমান্যঃ ১৫ জেলায় ৩৪ জনকে দন্ড

হোম কোয়ারেন্টাইন অমান্যঃ ১৫ জেলায় ৩৪ জনকে দন্ড

আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সারাবিশ্বে ছড়িয়ে পড়া কোভিড-১৯ শরীরে সুপ্ত থাকলে তা যাতে সহজে চিহ্নিত করা যায় এবং এই ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সে কারণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশে ফেরা ব্যক্তিদের নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সরকার। তবে সরকারি নির্দেশ অমান্য করে বিভিন্ন জনের ঘুরে বেড়ানোর অভিযোগও পাওয়া গেছে। বিভিন্ন জেলায় বেশ কয়েকজনকে অর্থদণ্ড দিয়েছে স্থানীয় প্রশাসন।

চট্টগ্রামে ছয় জনকে জরিমানা
করোনা ভাইরাস প্রতিরোধে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করায় চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় প্রবাসীকে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ছয় প্রবাসীর একজন নগরীর, অন্যরা চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

পাবনায় একজনকে দণ্ড

পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রামে হোম কোয়ারেন্টাইন ছেড়ে দোকানে আড্ডা দেওয়ায় মালয়েশিয়া ফেরত এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা অনেকের বিরুদ্ধে বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়াসহ বাইরে ঘোরাফেরার অভিযোগ পাওয়া গেছে। তাদের প্রত্যেককে সতর্ক করা হয়েছে। প্রত্যেকের প্রতি বিশেষ নজরদারি রাখা হচ্ছে। নিষেধ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারে তিন জনকে জরিমানা
হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করার দায়ে কক্সবাজারে বিদেশ ফেরত তিন জনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলী।

নারায়ণগঞ্জে তিন প্রবাসীকে অর্থদণ্ড
করোনা ভাইরাস সংক্রান্ত সরকারি বিধিনিষেধ অমান্য করায় নারায়ণগঞ্জে তিন প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার বিকালে সদর উপজেলার ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে হোম কোয়ারেন্টাইন না মানায় দুই প্রবাসীকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক। একইসঙ্গে তাদের বাধ্যতামূলক ১৭ দিনের হোম কোয়ারেন্টাইনে (পর্যবেক্ষণে) পাঠানো হয়, যা তদারকি করবে উপজেলা প্রশাসন। দুই প্রবাসীর মধ্যে একজন কুয়েত ও অপরজন সৌদি আরব প্রবাসী।

এদিকে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার জানান, বুধবার (১৮ মার্চ) সকাল থেকে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের খোঁজ নিতে গিয়ে মুছাপুর বারপাড়া এলাকায় এক প্রবাসীকে বাইরে ঘোরাঘুরি করতে পাওয়া গেছে। তখন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় দুই জনকে দণ্ড
হোম কোয়ারেন্টাইনে থাকার সরকারি আদেশ অমান্য করায় জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামে ওমান ফেরত এক যুবককে এবং আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামের ইতালি প্রবাসী এক যুবককে আজ বুধবার দুপুরে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন সারোয়ার ও আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুই জনকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন।

নওগাঁয় একজনকে দণ্ড
নওগাঁর ধামইরহাটে বিদেশ ফেরত একজন হোম কোয়ারেন্টাইন অমান্য করে লোকালয়ে আসায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ) বিকালে উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় ভ্রাম্যমাণ আদালতে তার অর্থদণ্ড করেন। গত ১১ মার্চ ব্রুনাই থেকে  দেশে ফিরে ছয় দিন ঢাকায় অবস্থান করে ওই যুবক। হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়ে ১৬ মার্চ ধামইরহাটে গ্রামের বাড়িতে পাঠানো হলেও তিনি বাড়িতে এসে প্রকাশ্যে চলাফেরা করতে থাকেন। এ কারণে তাকে জরিমানা করা হয় এবং আরও সাত দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।

মানিকগঞ্জে একজনকে দণ্ড
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় হোম কোয়ারেন্টাইন না মানায় ইরাক ফেরত এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শিবালয় উপজেলা নির্বাহী অফিসার কেএম ফিরোজ মাহমুদ বুধবার এই জরিমানা করেন। তার সংস্পর্শে আসা পরিবারের অন্য সদস্যদেরও কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়। কোয়ারেন্টাইনড ব্যক্তিদের সার্বক্ষণিক তদারকির জন্য ইতোমধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, এ নিয়ে জেলায় এ পর্যন্ত চার জনকে জরিমানার আওতায় আনা হলো।

জামালপুরে একজনকে জরিমানা
জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম জানান, জামালপুর পৌর এলাকার বগাবাইদ গ্রামের এক নারী গত ১৪ মার্চ দেশে ফিরে আসেন। তার বিরুদ্ধে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা মান্য না করার অভিযোগ পায় জেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত ওই নারীর বাড়িতে গেলে তার স্বজনরা জানান, তিনি মোবাইল ফোন কেনার জন্য মার্কেটে রয়েছেন। কিছুক্ষণ অপেক্ষার পর ওই নারী ফিরে এলে হোম কোয়ারেন্টাইনে না থাকার অভিযোগে সংক্রামক ব্যাধি আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

কুমিল্লায় এক পরিবারকে জরিমানা
কুমিল্লার লাকসামে হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মানায় ইতালি প্রবাসী একজনের চার সদস্যের পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই পরিবারের সদস্যরা অবাধে ঘোরাঘুরি করছিলেন। পরিবারের সদস্যদের মধ্যে দুই শিশু সন্তান ও স্বামী-স্ত্রী রয়েছেন। জরিমানাসহ ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিতের জন্যে বাড়ির মূল ফটকে তালা দেওয়া হয়েছে।লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী জানান, হোম কোয়ারেন্টাইন থাকা ওই পরিবারের সদস্যদের প্রয়োজন অনুযায়ী নিরাপদভাবে সবকিছু সরবরাহ করা হবে।

সুনামগঞ্জে একজনকে জরিমানা
সুনামগঞ্জের ছাতক পৌর শহরে হোম কোয়ারেন্টাইন না মানায় এক সৌদি প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আাদালত। বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল, ওসি (তদন্ত) মইনুদ্দিন, ডা. রাজীব চক্রবর্তী প্রমুখ।

টাঙ্গাইলে চার জনের জরিমানা
হোম কোয়ারেন্টাইন না মানায় টাঙ্গাইলে চার ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ ) পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় ককরা হয়। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

হবিগঞ্জে ফ্রান্স প্রবাসীকে জরিমানা
হবিগঞ্জের লাখাইয়ে ফ্রান্স থেকে আসা একজন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করে বের হওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্চিতা কর্মকার এ জরিমানা করেন। এর আগে ওই প্রবাসী যুবক হোম কোয়ারেন্টাইন না মেনে বিয়ে করেন। ফলে তাকে ও তার স্ত্রীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি এ আদেশ অমান্য করেন। ওই যুবকের বিয়ের খবর জানতে পেরে তার ওয়ালিমা অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন। এই নির্দেশ অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।

মাদারীপুরে দুই প্রবাসীকে জরিমানা
হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাফেরার করার দায়ে মাদারীপুরের কালকিনিতে এক স্পেন ফেরত প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড এবং ইতালি ফেরত এক প্রবাসীকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তারা দুই জন বিভিন্ন স্থানে চলাফেরা করছেন, স্থানীয়দের কাছ থেকে এ খবর পেয়ে আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

দিনাজপুরে একজনকে জরিমানা
সরকারি নির্দেশনা অমান্য করে লোকালয়ে বের হওয়ায় দিনাজপুরের খানসামায় দুবাইফেরত এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকালে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল-ইসলাম এই জরিমানার রায় দেন।

 

মৌলভীবাজারে তিন জনকে দণ্ড
হোম কোয়ারেন্টাইন লঙ্ঘনের অপরাধে মৌলভীবাজারে তিন জনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে জেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন মো. তৌহিদ আহমদ। দুপুরের দিকে মৌলভীবাজার শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন এই অর্থদণ্ড করেন। সিভিল সার্জন জানান, শাস্তিপ্রাপ্তরা যাতে হয়রানির শিকার না হন তাই নাম ও পরিচয় গোপন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

সর্বস্বত্ব সংরক্ষিত: ২০১৮-২০২৩ © আমাদেরবাংলাদেশ.ডটকম