ঢাকা।। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত আরও তিনজন রোগী শনাক্ত হয়েছে। তাদের দুইজন পুরুষ, একজন মহিলা। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ২০ জন। ইতোমধ্যে ৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। আর এ রোগে আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে একজনের।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) ।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে দুজনের বিদেশ ভ্রমন এবং একজন মহিলার বিদেশফেরত ব্যক্তির সংর্স্পশে ছিল।