নিজস্ব প্রতিবেদক।। করোনাভাইরাস নির্নয়ের জন্য চীন থেকে ১০ হাজার কিট বাংলাদেশে আনা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ কেম এম আব্দুল মোমেন। তিনি জানান , যেকোন সময় চাটার্ড প্লেনে করে দেশে পৌছাবে এ কিটগুলো। শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এসব জানান পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশ থেকে আগতদের বাধ্যতামূলক হোম অথবা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন
এসময় পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের প্রতি বাংলাদেশ সফর এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে মেয়াদ বাড়াবে বিভিন্ন দেশ। এতে দুঃশ্চিন্তার কোন কারণ নেই।
বিদেশ ফেরতদের মাধ্যমে করোনা ছড়াচ্ছে, তাই ১০ট দেশের ফ্লাইট আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে জানিয়ে তিনি বলেন, শুধু যুক্তরাজ্য, থাইল্যান্ড, হংকং ও চায়নায় ফ্লাইট চালু থাকবে।