ঢাকা।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন খারিজ করেছেন রাষ্ট্রপতি। এর ফলে তার রায় কার্যকরে আর কোনো বাধা রইল না।
এর আগে আবদুল মাজেদের ফাঁসির রায় কার্যকরে মৃত্যু পরোয়ানা জারি করেন আদালত।
গতকাল মৃত্যু পরোয়ানা পড়ে শোনানোর পর কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন তিনি।