ঢাকা।। ঢাকা মহানগরীর স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপগুলো প্রতিদিন বিকেল ৫টার মধ্যে বন্ধের নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান দুপুর ২টা পর্যন্ত খোলা রাখা যাবে।
উদ্ভুত করোনা সংকট মোকাবিলায় নগরবাসীকে এ নতুন নির্দেশনা মেনে চলার জন্য সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ।
এর আগে প্রতিদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপসমূহ খোলা রাখার নির্দেশনা দিয়েছিল ডিএমপি।
রোববার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।