সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জ জেলার ৪ উপজেলায় বজ্রপাতে আঘাতে ৪ কৃষকের মৃত্যু হয়েছে। ১৮ এপ্রিল শনিবার সকালে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় ভান্ডরবিল হাওরে ধান কাটতে গেলে বজ্রপাতে শংকর সরকার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবক শংকর সরকার শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের সুরেন্দ্র সরকারের ছেলে।
দক্ষিণ সুনামগঞ্জে হাওরে কাজ করার সময় বজ্রপাতে ফরিদ আহমদ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উত্তর গাজীনগর গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
দিরাই উপজেলার উদগল হাওরে ধান কাটা সময় তাপস মিয়া (৩৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার আমজিমিরিগঞ্জের জলসুখা গ্রামের মফিজ আলী ছেলে।
জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরে বজ্রপাতে কৃষক শিপন মিয়া (২৪) মারা গেছেন। নিহত শিপন মমিয়া জগন্নাথপুর উপজেলার বাউধরন গ্রামের কৈচাপরী পাড়ার বাসিন্দা। এ সময় বজ্রপাতে আঘাতে ঘটনাস্থলে তার একটি গরুও মারা যায়।