শেরপুর সংবাদদাতা।। শেরপুরের ঝিনাইগারতী উপজেলার ছোটগজনী আদিবাসী পল্লীতে স্থাপিত সরকারী গভীর নলকুপটি অকেজো হয়ে পড়ায় ওই গ্রামের শতাধিক আদিবাসী পরিবারের মাঝে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট। ফলে গ্রামবাসীরা পাহাড়ি ছড়া, ক‚পসহ বিভিন্ন স্থান থেকে দূষিত পানি পান করছে। এতে পেটের পিড়াসহ পানিবাহিত রোগে ভূগছে গ্রামবাসীরা।
জানা গেছে, ওই গ্রামের শতাধিক আদিবাসী পরিবারের পানির চাহিদা মেটাতে ২০১৮ সালে সরকারীভাবে একটি গভীরনলক‚প স্থাপন করা হয়। এতে একটি পানির ট্যাঙ্কও বসানো হয়েছিল। কিন্ত এতে নেই কোন বিদুৎ সংযোগ। নলকুপটি স্থাপনের পর আমরুস মারাকের বাড়ির বিদ্যুৎ সংযোগ দিয়ে নলক‚পটি কিছুদিন চালানোও হয়। পরে আমরুস মারাক তার সংযোগ বন্ধ করে দেয়। এছাড়া নলক‚পটির যান্ত্রিক ত্র‚টিও রয়েছে বলে জানান ওই গ্রামের ফিলিশন মারাকসহ গ্রামবাসীরা।
স্থানীয় গ্রামের মার্জিনা সাংমা বলেন, নলক‚পটি অকেজো হয়ে পরে থাকায় আমাদের বিশুদ্ধ খাবার পানির জন্য হাহাকার পরে গেছে। নলক‚পটির সমস্যা সমাধানের বিষয়ে দ্রæত ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপজেলা প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক।