স্বরূপকাঠির বলদিয়া ইউনিয়ন লকডাউন
- প্রকাশের সয়ম :
রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
-
১৮০
বার দেখা হয়েছে

আজিম বাহাদুর।। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে পিরোজপুরের নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলার ১নং বলদিয়া ইউনিয়ন লকডাউন করা হয়েছে। ১৯ এপ্রিল ২০২০ ইং তারিখ বলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহিন আহমেদ লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে ইউনিয়ন লকডাউন এর নির্দেশনা দেওয়া হয়।
বলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক লিখিত বিজ্ঞপ্তির নির্দেশনাগুলো হলোঃ
১। বলদিয়া ইউনিয়নকে লকডাউন করা হয়েছে। এই ইউনিয়ন থেকে অন্য ইউনিয়ন বা উপজেলায় বা জেলায় গমন বা অন্য ইউনিয়ন/উপজেলা/জেলা থেকে বলদিয়া ইউনিয়নে আগমন উভয়ই নিষিদ্ধ।
২। সন্ধ্যা ৬.০০ ঘটিকা থেকে সকাল ৬.০০ ঘটিকা পর্যন্ত বাড়ির বাহির হওয়া নিষিদ্ধ করা হয়েছে।
৩। সকল যান চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে।
৪। চা স্টলে চা বা হোটেলে খাবার খেতে বসবেন না। এতে আপনি ভয়ানক আক্রান্ত হতে পারেন।
৫। মসজিদের মাইকে উপজেলা অফিসারের নির্দেশনা ফজরের নামাজ ব্যতীত অন্য চার ওয়াক্তে ঘোষনা দিন।
৬। এ আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
Please Share This Post in Your Social Media