বাগেরহাট সংবাদদাতা।। বাগেরহাটের ফকিরহাট করোনা দুর্যোগের কারনে অনেক অসহায় ও দরীদ্র কৃষক বর্তমানে ঘরে বসে আছেন। তাদের উদ্বুদ্ধ করা সহ সহযোগতা করছেন ফকিরহাট উপজেলা কৃষি অফিস। এরই ধারাবাহিকতায় ৪শত দরীদ্র কৃষকদের মাঝে (লাউ, মিষ্টি কুমড়া, শষা, চিচিংগা, ডাটা ও ধেড়শ) বিভিন্ন প্রকারের বীজ বিতরণের লক্ষ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশের নিকট ৪শত প্যাকেট বীজ প্রদান করেন।
২২ এপ্রিল, বুধবার বেলা তিনটার সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে বীজ প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: শাহানাজ পারভীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত ও উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার নয়ন কুমার সেন প্রমূখ।
এরপূর্বেও ৮৬০ জন দরীদ্র কৃষকের মাঝে বীজ বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাস বলেন, করোনা পরিস্থিতিতে শাকসবজি উৎপাদন অব্যহত রাখতে কৃষকের মাঝে আরও বীজ প্রদান করা হবে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বাড়ির আঙ্গিনা, পতিত জমি ও ফসিল জমিতে সবজি চাষে কৃষি অফিস কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে।
(টিটু/আমাদেরবাংলাদেশ)