ঢাকা।। দীর্ঘ এক মাস পর আজ রোববার সীমিত পরিসরে খুলছে ৫৪টি মন্ত্রণালয় ও বিভাগ। জরুরি প্রয়োজনে সব মন্ত্রণালয়/বিভাগ ও তাদের অধীন অফিস খোলা রাখার নির্দেশনা দিয়ে সচিবদের চিঠি দেওয়া হয়েছে।
গতকাল শনিবার জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুণ এ তথ্য জানিয়েছেন। এরআগে গত বৃহস্পতিবার ১৯টি মন্ত্রণালয়-বিভাগ সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশনা দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে সে আদেশ বাতিল করা হয়।
জনপ্রশাসনের আদেশ অনুযায়ী, ঢাকাসহ দেশের সব বিভাগ এবং জেলা-উপজেলা পর্যায়ে সরকারের ৫৪টি মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও বিভাগগুলো আজ খুলছে। তবে কাজ চলবে সীমিত পরিসরে। কোভিড-১৯ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত চলবে।