প্রয়োজনে বেঁচে থাকা: লেখক আমজাদুল হক
কিছুই প্রয়োজন নেই
অনাহূত, বেঘোরে মরছে
মানুষ, মানব সভ্যতা…
কি অদ্ভুত দৌরাত্ম্য
সীমাহীন পাপমোচন…
কিছুই প্রয়োজন নেই
প্রয়োজন নেই লাইভ সংবাদ
প্রয়োজন নেই, সরাসরি সংযোগ
বিজ্ঞ আলোচনা
প্রয়োজন নেই গার্মেন্টস শ্রমিকদের নিয়ে
লুকোচুরি..খেলা
রাতের আঁধারে শহরের পথে আসা…
কি অদ্ভুত বর্বরতা
পায়ে হেটে, মাইলকে মাইল
পথ পাড়ি দেয়া….
কি অদ্ভুত উপচে পড়া ভীড়
কাচা বাজার, ফুটপাত,ষ্টেশন
শুধু শুধু মিছে মায়া….
মরে মরে, টিকে যাবে সভ্যতা
মরে মরে, বেঁচে যাবে মানুষ
বাকী সব শোকবার্তা….
সবকিছুই ঠিকঠাক চলমান
লাগামহীন চালের বাজার
অস্থির আগ্রাসী, বেঁচে থাকা
সব কিছুই ধোকা…
যতটুকু বলা
ততটুকুই না বলা
কিছুই প্রয়োজন নেই
প্রয়োজনে বেঁচে থাকা….