প্রেস বিজ্ঞপ্তি।। করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে সারাদেশের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এই সূযোগে এক শ্রেণীর মজুদদার ও মুনাফালোভিরা সারাদেশে নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম বাড়িয়ে দেওয়ায় দিন দিন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বাজারের এই উর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য সরকারীভাবে বাজার মনিটনিং এর জোর দাবী জানিয়েছেন যশোর জেলার কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস আর সাঈদ।
কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস আর সাঈদ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে সারাদেশের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এই সূযোগে এক শ্রেণীর মজুদদার ও মুনাফালোভিরা সারাদেশে চাউল, ডাউল, আটা, আলু, পেয়াজ, রসুন, তেল, আদা, চিনি-সহ নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম লাগামহীন ভাবে বাড়িয়ে দিয়েছে।
যার ফলে দিন দিন খেটে খাওয়া সাধারণ মানেুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষ করোনা ভাইরাসের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। এব্যাপারে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস আর সাঈদ বাজারের এই উর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য সরকারীভাবে কঠোর হয়ে বাজার মনিটনিং এর জোর দাবী জানান।