
দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা।। জেলার দুর্গাপুরে, উপজেলা সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপওা কর্মসূচির আওতায় ২০১৯-২০২০ অর্থবছরের অতিরিক্ত বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা বহি বিতরন, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষাথীদের শিক্ষা উপবৃওির চেক এবং করোনা দুর্যোগ পরিস্থিতিতে অসহায় মানুষ মোট ৭৫১ জনকে আর্থিক সহায়তা সহ খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ মাঠে নিরাপদ দুরত্ব বজায় রেখে চেক ও খাদ্যসামগ্রী বিতরন করা হয় ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, উপজেলা আওয়ামী সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ,পৌর মেয়র আব্দুস সালাম, আওয়ামী সহ সভাপতি মো: আলী আজগর,যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, যুবলীগ সহ সভাপতি সুমন চৌধুরী পাভেল, উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন , সকল সাংবাদিক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, উপজেলা সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপওা কর্মসূচির আওতায় ২০১৯-২০২০ অর্থবছরের মোট ৭৫১ জনকে প্রায় ৩৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।