দুর্গাপুরে দুর্বৃত্তদের প্রতিমা ভাংচুর
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ৫ মে, ২০২০
-
৩৭০
বার দেখা হয়েছে

দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা।। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের কুমুদগঞ্জ বাজার কালী মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে বলে জানান মন্দির কমিটির সাধারণ সম্পাদক মন্টু চন্দ্র সরকার।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কুমুদগঞ্জ বাজার কালী মন্দিরের বাৎসরিক কালী পুজার জন্য তৈরীকৃত কালী প্রতিমা, ডাকিনী ও যোগিনী প্রতিমার হাত, মাথা ও পা ভেঙ্গে ফেলা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহীঅফিসার ফারজানা খানম, এ এসপি সার্কেল মাহমুদা শারমিন নেলী, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা মোঃ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রতিমা ভাংচুরের সাথে জড়িতদের অচিরেই গ্রেফতার করবেন বলে জানান ওসি মিজানুর রহমান।
Please Share This Post in Your Social Media