ঢাকা।। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৮৬ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৭৯০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা এখন পর্যন্ত একদিনের আক্রান্তের পরিসংখ্যানে রেকর্ড। এ নিয়ে সারাদেশে মোট ১১ হাজার ৭১৯ জন করোনা রোগী শনাক্ত হলো।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।