কেশবপুর(যশোর)সংবাদদাতা।। দেশ ব্যাপী করোনা ভাইরাসে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক যশোরের কেশবপুরে কর্মহীন অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু। তিনি ৫শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
শুক্রবার তিনি উপজেলার কেশবপুর সদর, পাঁজিয়া, সুফলাকাঠি ,গৌরীঘোনা ও সাতবাড়িয়া ইউনিয়নে দলীয় নেতা কর্মীদের মাধ্যমে খাদ্য সহায়তা বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন ,যা পর্যায়ক্রমে অব্যহত থাকবে। প্রথমাবস্থায় তিনি ৫শ’ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করছেন।
তিনি সাংবাদিকদের বলেন, আমি দলের নির্দেশনায় যশোর -৬ কেশবপুরের মানুষের পাশে দাড়ানোর আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ কাজক্রম পর্যায়ক্রমে অব্যহত থাকবে।