নিজস্ব প্রতিবেদক।। ধামরাইয়ের ইসলামপুরের ত্রাণ বঞ্চিত হত দারিদ্র্য ও মধ্যবিত্তদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ এবং নগদ টাকা পৌঁছে দিলেন পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর পার্থী পৌর আওয়ামিলীগের সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।
করোনা প্রাদুর্ভাবের প্রথম থেকেই সমাজের মধ্যে বৃত্ত ত্রান বঞ্চিত হতদরিদ্র ক্ষুধার্ত পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ উদ্দেগ্যে নিজের ওয়ার্ডের লোকের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে যাচ্ছেন তিনি। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এই বিশেষ খাদ্য প্যাকেটে খাদ্য সামগ্রীর তালিকায় আছে, নগদ টাকা, চাল,ডাল, আলু, তেল, ইফতার সামগ্রী।
করোনার দুর্যোগে অবহেলিত সুবিধা বঞ্চিত ধামরাই উপজেলায় প্রায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পরেন মধ্যবৃত্ত ও দারিদ্র্য পরিবার গুলো। ধামরাই পৌরসভার ৮নং ওয়ার্ড ঘনবসতি হওয়ায় সরকারী বরাদ্দের পাশাপাশি প্রধানমন্ত্রী নিদর্শনা বৃত্তশালীদের এগিয়ে আসার আহ্বানে সারাদিয়ে নিজ উদ্দেগ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মোঃ জাহাঙ্গীর আলম।
করোনার শুরু থেকেই তিনি অসহায়, দুস্থ, হতদরিদ্র এবং পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক ও কর্মহীন দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ শুরু করেছেন তিনি। নিজ এলাকার ভোটার কার্ড না হওয়ার কারণে ত্রাণ ও সহযোগিতা পাননি অনেকে কিন্তু তার কাছে এরকম কোন ভেদাভেদ নেই সকল মধ্যে বৃত্ত, অসহায়, দুস্থ, হতদরিদ্রদের কে বাড়ি বাড়ি গিয়ে এ ত্রান পৌঁছে দিচ্ছেন তিনি।