মণিরামপুর (যশোর)প্রতিনিধি।। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মণিরামপুরে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম। শনিবার দুপুরে উপজেলার দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ও অসহায় ২শতাধিক শিক্ষার্থীদের মাঝে নিজস্ব অর্থায়নে তিনি এ ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলীসহ সূধীজন উপস্থিত ছিলেন।