ঢাকা।। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো দুই হাজার ৯১১ জনকে শনাক্ত করা হয়েছে। যা একদিনের পরিসংখ্যানে এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫২ হাজার ৪৪৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ৩৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৭০৯ জন।
মঙ্গলবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।