চরফ্যাশন দুলার হাট থানা এলাকায় শীর্ষ সন্ত্রাসী মুরাদের নেতৃত্বে প্রবাসীর ভাইকে চাঁদার জন্য অস্র ঠেকিয়ে হত্যার হুমকি
- প্রকাশের সয়ম :
বুধবার, ১০ জুন, ২০২০
-
১২১
বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার।। ভোলার চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগের প্রচার সম্পাদক কুয়েত প্রবাসী আল-আমিন হাওলাদার এর বড়ো ভাই স্বপন হাওলাদার এর উপরে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি। গত পরশু সোমবার রাত ৮টার দিকে চরফ্যাশন উপজেলার অন্তর্গত দুলারহাট থানার আহম্মেদ পুর ইউনিয়নে কেরানির বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানায় হত্যার উদ্দেশ্য হলো আহম্মেদপুরের ইউনিয়নের ইউপি নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি ইয়াজ আল রিয়াদের বাবা কি ভাবে নৌকার বিরুদ্ধে নির্বাচন করে,সেই নির্বাচন বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি ইয়াজ আল রিয়াদ কি ভাবে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করতে তার বাবাকে পরামর্শ দেয়,ইয়াজ আল রিয়াদ বাংলাদেশ
ছাত্রলীগের সহ সভাপতি থাকা অবস্থাতেই কি ভাবে তার বাবা জন নেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে বৃদ্ধা আংগুল দেখিয়া কি ভাবে নৌকার বিরুদ্ধে নির্বাচন করে,এই ব্যাপারে কুয়েত প্রবাসী আল-আমিন হাওলাদার বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি ইয়াজ আল রিয়াদ কে অনেক বার এই বিষয়ে প্রশ্ন করলে,সে জন শেখ হাসিনার দলের সুন্দর সংগঠন ছাত্রলীগের সহ সভাপতি থাকা সত্ত্বেও কি বাভে দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে কাজ করে নিজ ইউনিয়নে ভিতরে, কি করে দলের
প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে তার বাবা নির্বাচন করে,ইয়াজ আল রিয়াদ বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি এই প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো,ভিবিন্ন লোক মারফত দিয়ে প্রবাসী আল-আমিন হাওলাদারকে হত্যার হুমকি দিয়ে,শান্ত না হয়ে,ইয়াজ আল রিয়াদের বড় ভাই শীর্ষ সন্ত্রাসী মুরাদ যার নামে দুলারহাট থানাতে ১৮/১৯টি মামলা রয়েছে সেই শীর্ষ সন্ত্রাসী মুরাদের নেতৃত্বে উল্টা সন্ত্রাসী হামলা করাচ্ছেন কুয়েত প্রবাসীর আল আমিন হাওলাদার এর ফ্যামিলির উপরে।
এবিষয়ে কুয়েতে অবস্থানরত আল-আমিন হাওলাদার সাথে যোগাযোগ করলে সে বলেন বাংলাদেশে ছাত্রলীগের সহ সভাপতি ইয়াজ আল রিয়াদের বড়ো ভাই শীর্ষ সন্ত্রাসী মুরাদের সন্ত্রাসীর বিরুদ্ধে প্রতিবাদ করার কারনে,শীর্ষ সন্ত্রাসী মুরাদ তার বাড়িতে গিয়ে তার বাবা ও বড় ভাই কে খুজে না পেয়ে গত পরশু সোমবার রাত অনুমানিক ৮টার সময় বড় ভাই স্বপন হাওলাদার হাজির হাট থেকে বাজার করে বাড়িতে আসার পথে কেরানির দোকান তাকে ডেকে প্রকাশ্যে পিস্তল বুকে দরে আমি যেনো তাদের অপকর্মের বিরুদ্ধে কোন কথা না বলি তাই তাকে হত্যার করার হুমকি দেওয়া হয়।
এবং আরো বলা হয় কুয়েত প্রবাসী আল আমিন এর ফ্যামিলি যদি চরফ্যাশন উপজেলা থাকতে হয়,তাহলে তাদেরকে নগদ পাচ লক্ষ টাকা দিতে হবে। চাঁদা বিহীন চরফ্যাশন থাকতে হলে বাড়িতে যারা আছে সবাইকে মাদক দিয়ে ধরানোর সহ হত্যা করা হবে ও কুয়েত প্রবাসী আল-আমিন বাংলাদেশে আসলে তার মায়ের কবর দেখার সৌভাগ্য হবে না, বলে হুমকি প্রদান করেন । এবং কোন এমপি মন্ত্রী ও পুলিশ তাদের কিছু করতে পারবেনা তার ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি।
এবং এই ব্যাপারে আল-আমিন হাওলাদার আরো বলেন আমি এবিষয় গুলো সাথে আহম্মেদপুরের ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানকে অবিহিত করলে আহম্মেদপুরের ইউনিয়নের চেয়ারম্যান বলেন কেহ জদি আমার ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তা হলে দেশে আইন আছে তার বিরুদ্ধে উপযুক্ত অভিযোগ থাকলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উক্ত বিষায় দুলার হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন আমাদেরবাংলাদেশ ডটকম এর প্রতিবেদক-কে জানান কুয়েত প্রবাসীর ভাই এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
Please Share This Post in Your Social Media