pinuppin uppin up casinopinup azpinappinup casinopin-uppin up onlinepin up azpinuppin uppin up casinopinappin up azpin up azerbaycanpin-uppinuppin uppin up casinopinup azpinup azerbaycanpin up azerbaycanpin up azerbaijanpin up azpin-uppin up casinopin up casino gamepinup loginpin up casino indiapinup casinopin up loginpinup indiapin up indiapin up bettingpinup loginpin up casino indiapinup indiapin uppinuppin-uppin up 777pin up indiapin up betpin uppin up casinopinup loginpin-up casinopin-uppinup indiapin up kzpinup kzpin-up kzpinuppin up casinopin uppin up kzпинапpin-uppin uppinuppin-upmostbetmosbetmosbet casinomostbet azmosbetmostbetmostbet casinomostbet azmostbet az casinomosbet casinomostbet casinomostbetmostbet aviatormostbet casinomostbet kzmostbetmosbetmosbet aviatormostbet casinomostbetmastbetmostbet onlinemosbetmosbetmostbetmosbet casinomostbet kzmostbetmosbetmosbet casino kzmostbet kzmostbetmostbet casinomostbet onlineмостбетmosbetmosbet casinomostbetmostbet kz1 win aviatoraviator 1 winaviator mostbetaviator1 win casino1win kz casino1 win bet1win kz1win casino1 winonewin casino1 winonewin app1 win game1 win aviator game1win1 win1win uz1win casino1 win online1 win1win casino1win aviator1 win1win casino1win1win aviator1 win1win casino1win online1 win az1win lucky jet1win1 win1 win az1win1win casino1win1 win1 win casino1win slot1win apostas1win slots1win apostalucky jetlucky jet casinolucky jetlucky jet crashlucky jet crashlucky jet casinomostbet lucky jetluckyjetlukyjetlucky jetlucky jet crashlucky jetlucky jet casino4rabet pakistan4rabet4era bet4rabet bd4rabet bangladesh4rabet4rabet game4r bet4rabet casino4rabet4r bet4rabet bd4rabet slots4a bet4era bet4x bet4rabet indiaparimatchmosbet casinomosbet kzmostbetmostbet kzmostbet aviatormosbet aviatormosbetmostbet aviatormostbetmosbetmostbetmosbetmosbet indiamostbetmosbetmostbet india1win cassino1 win casino1 win
শিরোনাম:
পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশ ডট কম’-এর সেরা রিপোর্টার নির্বাচিত হলেন মোস্তাবিন সিয়াম কালবৈশাখীর পূর্বাভাস, ৭ অঞ্চলে সতর্কবার্তা সংসদে সাত বীরশ্রেষ্ঠের নামে গ্যালারি, মূল ফটক এম এ জি ওসমানী রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম বসছে আজ আলীকদম-থানচি সড়কে আফিম চাষী ও আরাকান আর্মির সহযোগী আটক, বীজ উদ্ধার লামা সরই ইউনিয়নে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিটস্টোক যশোরের শার্শার উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের সরবরাহ বেড়েছে পাম্পে, ফিরেছে স্বস্তি
যশোরে ছাত্রদল নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

যশোরে ছাত্রদল নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার যশোর।। যশোরে ইব্রাহিম হোসেন নামে ছাত্রদলের স্থানীয় এক নেতা ও তার বন্ধুকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করা হচ্ছে।
ঘটনার একদিন পার হলেও পরিবারের সদস্যরা যশোরের র‌্যাব ও পুলিশের কাছে গিয়েও তাদের খোঁজ পাননি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ওই নামে কাউকে আটক করেনি।

এদিকে, ‘উঠিয়ে নেওয়া’ ছাত্রদল নেতাকে অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
নিখোঁজ ইব্রাহিম হোসেন যশোর সদরের দেয়াড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও নতুনহাট গ্রামের মাহবুব মোল্লার ছেলে। আর তার বন্ধু রিপনের বাড়ি সদর উপজেলার মেঘলা গ্রামে।

ইব্রাহিমের ছোট ভাই আব্দুল্লাহ জানান, শনিবার রাত আটটার দিকে তাদের বাড়ির কাছে ঝিকরগাছা উপজেলার লাউজানি বাজার থেকে সাদা পোশাকের একদল লোক তার ভাই ও তার বন্ধু রিপনকে একটি মাইক্রোবাসে জোর করে উঠিয়ে নিয়ে যায়। এসময় স্থানীয়রা এগিয়ে গেলে ‘অপহরণকারীরা’ নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে গুলি করার হুমকি দিয়ে চলে যায়।

এরপর থেকে ওই দুইজনের কোনো সন্ধান মেলেনি।
একজন প্রত্যক্ষদর্শী জানান, ওই দুইজন দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুই মোটরসাইকেলে লুঙি পরা চার ব্যক্তি এসে তাদেরকে ধরেন। এসময় দুইজনই চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে গেলে আটককারীরা লুঙি খুলে ফেলেন। তখন দেখা যায় তারা প্যান্ট পরিহিত। এসময় ওই লোকেরা দাবি করেন, তারা র‌্যাবের সদস্য, কেউ যেন কাছে না আসে। এরপর একটি কালো রঙের মাইক্রোবাস এসে তাদেরকে নিয়ে যায়।

ঘটনাস্থলে থাকা লোকেরা বলছেন, মোটরসাইকেল ও গাড়ি দেখে এবং আগন্তুকদের আচরণে মনে হয়েছে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর লোক।
ভাই আব্দুল্লাহ জানান, ওই রাত থেকেই তারা ঝিকরগাছা ও যশোর কোতয়ালী থানা, ডিবি পুলিশের দফতরে গিয়েও ‘অপহৃতদের’ সন্ধান পাননি।

তিনি বলেন, র‌্যাব অফিসে গেলে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। সামনে কর্তব্যরত একজন র‌্যাব সদস্য বলেন, তার ভাইকে ধরা হলে খোঁজ পাওয়া যাবে, এখন ভেতরে যাওয়া যাবে না।
নিখোঁজ ইব্রাহিমের মা নুরজাহান বেগম বলেন, তার ছেলের বিরুদ্ধে নাশকতার ‘রাজনৈতিক’ মামলা রয়েছে বেশ কয়েকটি। এছাড়া অন্য কোনো ধরনের অপরাধের অভিযোগ নেই তার বিরুদ্ধে।
ছেলে অপহরণের ঘটনায় তারা থানায় মামলা করবেন বলে জানান।

ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) মেসবাহ উদ্দিন বলেন, তারা এ ধরনের কোনো অভিযান চালাননি। একই কথা বলেন, যশোরের ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মেদ। যশোর র‌্যাব অফিসের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে বলেন, ইব্রাহিম ও রিপন নামে কাউকে তারা আটক করেননি।

এদিকে, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিবৃতিতে অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা বাহিনী ছাত্রদল নেতা মো. ইব্রাহিম হোসেনকে আটক করেছে, কিন্ত তার কোনো হদিস দিচ্ছে না। তিনি বলেন, ‘এই ঘটনা আতঙ্কজনক। করোনাভাইরাসের মহামারির সময়েও জনগণকে রক্ষার যথাযথ উদ্যোগ না নিয়ে বরং বিরোধীদল ও মত দমনে সরকার হিংস্র রূপ ধারণ করেছে।’রোববার বিকেলে দলের সহ-দফতর সম্পাদক মো. মুনির হোসেন এই বিবৃতি পাঠান।

Please Share This Post in Your Social Media

সর্বস্বত্ব সংরক্ষিত: ২০১৮-২০২৩ © আমাদেরবাংলাদেশ.ডটকম