লিয়াকত হোসেন রাজশাহী।। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ , রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক গত ১৫ জুন ২০২০ তারিখ রাএী ১০:০০ ঘটিকায় রাজশাহী মহানগর চন্দ্রিমা থানাধীন খরখরি বাজার এলাকায় অপারেশন পরিচালনা করে।
অভিযানে, মাদক ব্যবসায়ী মোঃ বাবু (৩১), পিতা-মৃত মোঃ সানোয়ার হোসেন, সাং-মেহেরচন্ডি কড়াইতলা, থানা-চন্দ্রিমা, রাজশাহী মহানগরকে ৬০০ গ্রাম হেরোইন এবং নগদ ১,৫০০/-টাকাসহ আটক করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।