তাহিরপুরে বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন করোনায় আক্রান্ত
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
-
১১২
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের সাবেক জননন্দিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ নেতা মো. নিজাম উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত। ইউনিয়নবাসীর কাছে দোয়া প্রার্থী। জমানায়, গত সপ্তাহ এখানে আগে তার হঠাৎ করে জ্ব ও হালকা কাসি দেখা দিলে গত ৯ জুন সুনামগঞ্জ সদর হাসপাতালে তার নমুনা দেন।পরে
গতকাল ১৭ জুন বুধবার তার নমুনায় করোনাভাইরাসের ফলাফল পজিটিভ আসে। সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিননের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে তার ছোট ভাই সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগ আহবায়ক সেলিম হায়দার বাদাঘাট ইউনিয়ন বাসীর কাছে দোয়া চেয়ে বলেন, এই প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস সংক্রমণ ও প্রাদুর্ভাব কালে নিজেকে সুস্থ্য রাখতে মুখে মাস্ক পরিধান করে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে এবং সবাইকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হয়ে ঘরে থাকার জন্য আহবান জানান।
Please Share This Post in Your Social Media