জয়পুরহাট সংবাদদাতা :জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নে মাঠ থেকে আরাম সরদার ওরফে ঠান্ডু (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ জুন) সকালে গরু চরাতে গিয়ে এক প্রতিবেশী মাঠে পড়ে থাকতে দেখে তার মরদেহ। পরে পুলিশে খবর দেন এলাকাবাসী। ঠান্ডু বড়াইল ইউনিয়নের হিন্দা সরদার পাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না কৃষক ঠান্ডু মিয়ার। বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী একটি মাঠে গরু চরাতে যান এক কৃষক। এ সময় তিনি ঠান্ডু মিয়ার মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। এ ব্যাপারে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। তার শরীরে কোনা ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যদের দেয়া তথ্য মোতাবেক ঠান্ডু মিয়া দীর্ঘদিন ধরে অ্যাজমা ও হার্টে সমস্যাজনিত রোগে ভুগছিলেন। এছাড়াও এর আগে তিনি একবার স্টোকও করেছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি স্টোক করেই মারা গেছেন।
এ অবস্থায় পরিবারের সদস্যদের কোননো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলেও জানান তিনি। করোনা