জয়পুরহাট সংবাদদাতা :জয়পুরহাটে ব্যাটারি চালিত দুই অটোর মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ নিহত হয়েছে।১৮ জুন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়িঘাট এলাকায় এ দুর্ঘটনায় ফারজানা (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছে।এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। নিহত ফারজানা সদর উপজেলার আমদই দণ্ডপানী এলাকার ফুল মিয়ার মেয়ে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ফারজানা স্বামীর বাড়ি সদর উপজেলার হারাইল এলাকা থেকে আমদই দণ্ডপানি বাবার বাড়ি যাওয়ার পথে গুয়াবাড়িঘাট এলাকা দুটি ব্যাটারি চালিত আটো’র মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্থলেই ফারজানা মারা যায় এবং সাথে থাকা অন্য ৪ জন যাত্রী আহত হন।এ ব্যাপারে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহরিয়ার খাঁন জানান, গুয়াবাড়ি এলাকায় দুটি ব্যাটারি চালিত অটো’র সংঘর্ষে একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। ঐ দুটি অটোকে ধরার জোড় চেষ্টা চলছে।