সুনামগঞ্জ( সংবাদদাতা :সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চুনখলা হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া ফেরিওয়ালার যুবকের সন্ধান পায়নি মেলেনি ২৪ ঘন্টা ও উদ্ধারকারীরা দল।
জানাযায়, নিখোঁজ হওয়া যুবক স্বপন মিয়া(৩৮) ১৭ জুন বুধবার সন্ধ্যায় তাহিরপুর সীমান্ত সংলগ্ন লাকাম গ্রামে ফেরিকরে তেল(তৈল) বিক্রি করে নৌকা যোগে বালিয়াঘাট নতুন বাজারের আসার পথে চুনখলা হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ হয়।
পরে তাৎক্ষনিক তাহিরপুর থানা পুলিশ ঘটনার স্থলে গিয়ে স্থানীয় এলাকাবাসীকে নিয়ে নিখোঁজ যুবক স্বপনের সন্ধানে হাওরে অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। পরে সিলেট ফায়ার স্টেশন সার্ভিসের টিম লিডার গোলাম আজমের নেতৃত্বে ২জন ডুবুরি দলবৃহস্পতিবার সকাল ১১টার থেকে বৈরী আবহাওয়ার মধ্যেই নিখোঁজ যুবকের লাশের সন্ধানে উদ্ধার কাজে নামেন। পুলিশ ও স্থানীয় এলাকাবাসীসহ ডুবুরি দলের উদ্ধার অভিযান ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এই নিউজ লিখা পর্যন্ত হাওরে নৌকা ডুবে নিখোঁজ হওয়া যুবক স্বপনের লাশ উদ্ধার করতে পারেনি।
সিলেট ফায়ার স্টেশন সার্ভিসের টিম লিডার গোলাম আজম বিষয়টি যুবকের লাশ উদ্ধার না হওয়ার নিশ্চিত করে বলেন, সকাল থেকে বৈরী আবহাওয়ার ও বৃষ্টিপাতের মধ্যেই নিখোঁজ যুবকের সন্ধানে নেমে এখনও পর্যন্ত তার লাশের সন্ধান মেলেনি। তবে উদ্ধার অব্যাহত রয়েছে।তাহিরপুর থানার এএসআই আবু মুসা জানান, সিলেট থেকে আসা ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ ফেরিওয়ালা স্বপন মিয়াকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি তবে তৎপরতা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত (১৭ জুন) বুধবার তাহিরপুরের চুনখলা হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে ফেরিওয়ালা স্বপন মিয়া (৪০) নিখোঁজ হোন। তিনি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার কাজলা গ্রামের কেরামত আলীর পুত্র।