এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা না মানায় ১১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী রেজাউল করিম তারু জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা না মেনে মাস্ক না পরায় শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ভ্রাম্যমান আদালত বসিয়ে ৯জন এবং নির্ধারিত সময়ের পরে দোকান খুলে রাখায় ২ জনকে সর্বমোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেন।
মাস্ক না পরায় বায়সা গ্রামের ইসহাক আলীর পূত্র মোরশেদ আলমকে ৫ শত টাকা, সাবদিয়া গ্রামের আব্দুল গফুরের পূত্র শহিদুল ইসলামকে ৫ শত টাকা, হাসানপুর গ্রামের বাবর আলীর পূত্র লুৎফর রহমানকে ৫ শত টাকা, মাদারডাঙ্গা গ্রামের সুনিল সরকারের পূত্র প্রভাত সরকারকে ৫ শত টাকা, সাতবাড়িয়া গ্রামের কওছার আলীর পূত্র আলী হোসেনকে ৫ শত টাকা, ব্রম্মকাটি গ্রামের নজরুল ইসলামে পূত্র শরিফুল ইসলামকে ৫ শত টাকা,
কেশবপুরের গোবিন্দ দত্তের পূত্র প্রদীপ দত্তকে ৫ শত টাকা, মির্জানগর গ্রামের আব্দুল মান্নানের পূত্র ইমরান হোসেনকে ৫ শত টাকা ও মুলগ্রামের পরিতোষের পূত্র অসীত এবং নির্ধারিত সময়ের পরও দোকান খুলে রাখায় মধ্যকুল গ্রামের আব্দুল গণির পূত্র জসিম উদ্দীনকে ৫ শত টাকা ও একই গ্রামের বক্স সরদারের মোসলেম উদ্দীনকে ৫ শত টাকা জরিমানা করেন।