এস আর সাঈদ,কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুর পৌরসভার সংযোগ সড়ক সিসি ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পৌরসভার ব্রম্মকাটি দফাদার পাড়া জামে মসজিদ হতে আরিফ মোড়লের বাড়ি পর্যন্ত রাস্তাটি সিসি ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম।
এসময় পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান ও পৌর কাউন্সিলর মনিরা খানম উপস্থিত ছিলেন। এব্যাপারে পৌর মেয়র রফিকুল ইসলাম জানান, পৌরসভার ৮ নং ব্রম্মকাটি ওয়ার্ডবাসির দাবীর প্রেক্ষিতে ব্রম্মকাটি দফাদার পাড়া জামে মসজিদ হতে আরিফ মোড়লের বাড়ি পর্যন্ত রাস্তাটি সিসি ঢালাইয়ের কাজ করা হল।