এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, প্রচার সম্পাদত নূরুল ইসলাম, পৌর আওয়ামী লীগনেতা আবুল কালাম আজাদ, যুবলীগনেতা আবুল হাসান, উপজেলা ছাত্রলীগনেতা সোহান পৌর ছাত্রলীগের রোকনুজ্জামান রোকন প্রমুখ।