এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক আব্দুল গফুর গফ্ফারের সভাপতিত্বে ও যুগ্ম-আহŸায়ক আব্দুর রহমান মিঠুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহŸায়ক তরিকুল ইসলাম, পৌর
স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক আবুল বাসার খান, যুগ্ম-আহŸায়ক সেলিম খান, আওয়ামী লীগনেতা নজরুল ইসলাম, সুফলাকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক আলী হাসান মিন্টু, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাদিউজ্জামান তিতাস, আলমগীর হোসেন, রুস্তম আলী প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ আসাদুজ্জামান।