লিয়াকত হোসেন রাজশাহী।। করোনায় প্রাণ দিলেন রাজশাহী জেলা পুলিশের এক গর্বিত সদস্য সহকর্মীর মৃতুতে রাজশাহী জেলা পুলিশের গভীরভাবে শোকাহত।
প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধের সম্মুখ যোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকালে করোনা আক্রান্ত হয়ে অকালে প্রাণ দিলেন আরও এক পুলিশ সদস্য এএসআই মো: আবুল কালাম আজাদ(৩৫)। তিনি রাজশাহী জেলা পুলিশের কোর্ট শাখায় কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে আমরা রাজশাহী জেলা পুলিশ গভীরভাবে শোকাহত ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।দেশ ও জাতির প্রতি দায়িত্ব পালনকালে তার এই আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ রাখবে এবং তার এমন আত্মত্যাগে বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য অনুপ্রাণিত ও গর্বিত।