আহসান টিটু, বাগেরহাট জেলা প্রতিনিধি।। বাগেরহাটের ফকিরহাটে মহিষ প্রজনন খামার উন্নয়নের জন্য অধিগ্রহন করা ভুমি মালিকদের ক্ষতিপূরণের চেক তাদের বাড়ি গিয়ে হস্তান্তর করা হয়েছে।
বাগেহরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ কামরুল ইসলাম সোমবার (৬ জুলাই) বিকেল ৪টায় প্রকল্প এলাকা বেতাগা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভূমি মালিকদের হাতে ক্ষতিপুরনের চেক তুলে দেন।
১৯জন ভূমি মালিকদের মোট ৪ কোটি ৮৪ লক্ষ ৩৫ হাজার ৮ শত টাকার চেক প্রদান করা হয়েছে।
চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, বাগেরহাট জেলা ভূমি অধিগ্রহন কর্মকর্তা মোঃ আলিমুজ্জামান মিলন, বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী।
এ পর্যন্ত মোট ৯৭ জন ভূমির মালিককে ভূমি অধিগ্রহনের চেক প্রদান করা হয়েছে। বাড়ি বসে ভূমি অধিগ্রহনের চেক হাতে পেয়ে খুশি ভূমির মালিকেরা।