আহসান টিটু, বাগেরহাট জেলা প্রতিনিধি।। বাগেরহাটের ফকিরহাটে নতুন করে করোনা পজেটিভ হয়েছেন আরও ১৩ জন। ফলে উপজেলায় মোট কোভিড শনাক্ত রোগির সংখ্যা দাড়ালো ৬৩ জনে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার।
ডা. অসিম কুমার সমাদ্দার এই প্রতিবেদককে মুঠোফোনে বলেন, সকল রোগিকে বাড়িতে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে সুস্থ্য হয়েছেন অনেকে। ডাক্তারসহ ২ জন রোগী মারা গিয়েছেন এবং উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, বাগেরহাট জেলার মধ্যে ফকিরহাট উপজেলা কোভিড-১৯ সংক্রমনের হটস্পট হিসেবে পরিচিত হয়েছে ইতিমধ্যে। সবচেয়ে বেশি রোগি এ উপজেলায়।
১ লক্ষ ২৩ হাজার ৯৫৬ জনসংখ্যার ফকিরহাট উপজেলায় কোভিড-১৯ রোগী শনাক্তের হার জেলার মধ্যে সবচেয়ে বেশি। করোনা ভাইরাস পরীক্ষার সুবিধা বৃদ্ধি করলে তা আরও বাড়তে পারে ধারণা এলাকাবাসীর।