এস কে সুমন মাহমুদ,মানিকগঞ্জ প্রতিনিধি।। আমিনুল ইসলাম সেলিমকে আহবায়ক ও হাবিবুর রহমান হাবিবকে যুগ্ম আহবায়ক করে ৩০ সদস্য বিশিষ্ট সবুজ পরিবেশ আন্দোলনের সাটুরিয়া উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সবুজ পরিবেশ আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ স্বাক্ষরিত আহবায়ক কমিটি অনুমোদন করেন।
এতে বলা হয়েছে সবুজ পরিবেশ আন্দোলন কেন্দ্রীয় কার্য-নির্বাহী সভাপতি দেলোয়ার হোসেনের নির্দেশে সবুজ পরিবেশ আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক গতিশীলতা আনার জন্যই এ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আর কমিটিকে আগামী ২ মাসের মধ্যে সাটুরিয়ার ৯টি ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।