এস আর সাঈদ,কেশবপুর (যশোর) প্রতিনিধি।।
জাতীয় সংসদের ৯০ যশোর-৬ শুন্য আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রন্ত সভা শনিবার সকালে কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ও জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
প্রধান অতিথি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, আগামী ১৪ জুলাই যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে হচ্ছে সংবিধান রক্ষার নির্বচিন। করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে ভোট কেন্দ্রে মুখে মাস্কস পরতে হবে এবং হাতে স্যানেটাইজার ব্যাবহারের ব্যবস্থা রাখা হবে।
সাবান দিয়েও হাত ধোয়ার ব্যবস্থা থাকবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জুগ্ম-সচিব ফরহাদ আহম্মেদ খান, খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক আবু হেনা খন্দকার অহিদুল করিম, যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, যশোরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার হুমায়ুন কবির, কেশবপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম,
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দীন, উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ, বিজিবির স্থানীয় প্রতিনিধি, র্যাবের স্থানীয় প্রতিনিধি, ডিজিএফআই এর স্থানীয় প্রতিনিধি, এনএসআই এর স্থানীয় প্রতিনিধি ও আনছারের স্থানীয় প্রতিনিধি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার সকাল ১০ টা ৩০ মিনিটে হ্যালিকাপ্টার যোগে কেশবপুরে আসেন।