মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, দেশে করোনা টেস্টের জন্য পয্যাপ্ত কিট মজুত আছে। কিটের কোন সংকট নেই। সারাদেশে ৮০টি পিসিআর স্থাপন করা হয়েছে। প্রয়োজন হলে আরও পিসিআর ল্যাব স্থাপন করা হবে। আশংকা রয়েছে শীতে করোনার প্রকোপ আরো বাড়তে পারে। সেজন্য পরিকল্পনা তৈরী করা হবে। সারা দেশে বিপুল সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলেও স্বাস্থ্যসেবা ভেঙ্গে পড়ার কোন আশংকা নেই বলেও তিনি জানান।
এর আগে, তিনি বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
আমাদেরবাংলাদেশ/রিফাত























































