করোনা আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরো ৪৪ জন মারা গেছেন। এ নিয়ে মোট প্রাণ গেল ৩ হাজার ৫শ’ ৫৭ জনের।আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ২৪ ঘণ্টায় করোনার পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১শ’ ৬২ জনের, শনাক্ত হয়েছে ২ হাজার ৬শ’ ১৭ জনের। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২০ দশমিক তিন শূণ্য শতাংশ।
এ পর্যন্ত দেশে ২ লাখ ৬৯ হাজার ১শ’ ১৫ জনের করোনা শনাক্ত হল। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭শ’ ৮২ জন, মোট সুস্থ ১ লাখ ৫৪ হাজার ৮শ ৭১ জন।