গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা।। পটুয়াখালীর গলাচিপায় গত ৩ আগষ্ট করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পটুয়াখালী জেলার ডেপুটি কমান্ডার, পানপট্টি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী, কেন্দ্রীয় সেক্টর কমান্ডার ফোরাম এর আইন বিষয়ক সম্পাদক, ১৪ দলীয় জোটের কেন্দ্রীয় নেতা ও পটুয়াখালী জেলার গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. হাবিবুর রহমান শওকত ও ২১ শে আগষ্ট গ্রেনেট হামলায় নিহতদের স্মরণে শোকসভা এবং দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
শুক্রবার সকাল ৯ টায় গলাচিপা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে আয়োজিত মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ধলার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়বাংলা মুক্তিযোদ্ধা পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুন অর রশীদ ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি হাজী মু. মজিবুর রহমান। এসময় উপজেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মরহুম মুক্তিযোদ্ধা ও ২১ শে আগষ্ট গ্রেনেট হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
আমাদেরবাংরাদেশ.কম/রিফাত/সঞ্জিব