আমাদেরবাংলাদেশ ডেস্ক।।টানা বৃষ্টি ও অমাবস্যার জোয়ারে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। উত্তরাঞ্চলের বন্যার প্রভাবে বৃষ্টি ও জোয়ারের কারণে নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৪/৫ ফুট বৃদ্ধি পেয়েছে। ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
জেলার কাঁঠালিয়া ও রাজাপুরের বিষখালী নদীর ভেড়িবাঁধ না থাকায় বিস্তীর্ণ এলাকা এখন প্লাবিত। জেলার চার উপজেলায় আমনের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া, আমুয়া, পাটিখালঘাটা গ্রামসহ ১০০টি গ্রামে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গত তিন দিন যাবৎ টানা বৃষ্টিতে কাঁচা রাস্তাঘাট তলিয়ে অভ্যন্তরীণ যোগাযোগ বিপর্যস্ত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন অসংখ্য মানুষ।
বিশেষ করে বিষখালী ভেড়িবাঁধ না থাকায় নদীর তীর বর্তী কাঁঠালিয়া উপজেলা পরিষদের মৎস্য, পরিসংখ্যান, যুব উন্নয়ন, সমবায়, আনসার ভিডিপি, পল্লী-সঞ্চয় ব্যাংক ও ডরমেটির ভবনগুলোর অফিসকক্ষে পানি ঢুকে পড়েছে।কৃষকারা জানান, সকাল থেকে বৃষ্টি ও জোয়ারের পানিতে রোপা আমন ও আমনের বাজীতলাসহ লতাকৃষি নিমজ্জিত রয়েছে।
পানি স্থায়ী হলে আমন বীজতলার ব্যাপক ক্ষতি আশঙ্কা করছেন কৃষকরা। কৃষি বিভাগ জানিয়েছে, জোয়ারে পানি উঠলেও তা আবার ভাটায় নেমে যায়। পানি স্থায়ী না হলে কৃষির কোনো ক্ষতি হবে না।
আমাদেরবাংলাদেশ/আরাফাত