নিজস্ব প্রতিবেদক।। সাভারের আশুলিয়ায় অজ্ঞাত নারীর (৩০) মৃতদের উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পলাতক রয়েছে স্বামী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার গভীর রাতে আশুলিয়াযর পলাশবাড়ীর খোকনের বাড়ি থেকে এক নারীর মৃতদের উদ্ধার করা হয়। ওই নারীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ওড়না দিয়ে তাকে শ্বাসরোধ করা হয়। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফরিদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করা হয়। লাশ সুরতাহালের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।