আমাদেরবাংলাদেশ ডেস্ক।।বুধবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পার্শ্ববর্তী ভাটখালী খালে ফেলে রেখে যায়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে, মাছ ধরার সময় স্থানীয় কিশোরদের জালে তার মরদেহ উঠে আসে। নিহত আবু হানিফ ফকিরক (২৩) স্থানীয় এবি গজালিয়া বাজারের চা বিক্রেতা ছিলেন। তিনি পূর্ব খারইখালী গ্রামের মৃত হোসেন আলী ফকিরের ছেলে। তার স্ত্রী ও ৫ বছর বয়সী একটি সন্তান রয়েছে।
আবু হানিফের ভাই সালাম ফকির বলেন, পরিকল্পিতভাবে আবু হানিফকে রাতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মাথাসহ শরীরে ১০-১২টি গুরুতর কোপের চিহ্ন দেখা গেছে।এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, রাতের কোন এক সময় তাকে কুপিয়ে হত্যা করে বাড়ির পাশের খালে ফেলে রেখে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বিকালে আবু হানিফের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য এলাকায় পুলিশের অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
আমাদেরবাংলাদেশ/আরাফাত