আমাদেরবাংলাদেশ ডেস্ক।। কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র রোহিঙ্গাদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুতুপালং ক্যাম্প-১ এ সংঘর্ষের সূত্রপাত। এ ঘটনায় চারজন রোহিঙ্গা নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছুদ্দৌজা।