কেশবপুর (যশোর) প্রতিনিধি।। যশোরের কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে অন্ত;স্বত্তা স্ত্রী খুন হয়েছেন। হত্যাকান্ডের ঘটনায় নিহতের পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে কেশবপুর থানায় হত্যা মামলা দায়ের করেছে।
পুলিশ মৃত দেহ উদ্ধারসহ ঘাতক স্বামীকে আটক করেছে।পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার পাঁচবাকাবর্শী গ্রামের মৃত খালেক সরদারের ছেলে সাইফুল ইসলাম মনার পারিবারিক ভাবে গত প্রায় আড়াই বছর পুর্বে সাগরদাঁড়ী ইউনিয়নের চিংড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে বৃষ্টি খাতুন (২৩) এর সাথে বিয়ে হয়। স¤প্রতি স্বামী স্বীর মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগেই ছিল ।
ঘটনার দিন রাতে ঝগড়ার এক পর্যায়ে সাইফুল তার পাঁচ মাসের অন্ত;স্বত্তা স্ত্রী বৃষ্টি খাতুনকে নিজ ঘরে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করে। পুলিশ সংবাদ পেয়ে এসআই ফজলে রাব্বী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থল থেকে বৃষ্টি খাতুন এর মরদেহ উদ্ধারসহ ঘাতক সাইফুলকে আটক করা হয়।
এ ব্যাপারে থানার ওসি জসীম উদ্দীন বলেন ঘাতক সাইফুলকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম