অভয়নগর সংবাদদাতা।। অভয়নগরে ধর্ষণের প্রতিবাদে অভয়নগরবাসীর আয়োজনে মানববন্ধন পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যশোর-খুলনা মহাসড়কে দুই ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, দৈনিক নওয়াপাড়ার বার্তা সম্পাদক হারুন অর রশিদ, নওয়াপাড়া প্রেস ক্লাবের আইসিটি বিষয়ক সম্পাদক তারিম আহমেদ ইমন, অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ খালিদ মামুন, ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম সুর, মির্জা তমাল, যুবলীগ নেতা জাকির হোসেন, খন্দকার আল ইমরান, শিক্ষার্থী বিল্লো মঙ্গল দাস, শাহ সাবাব জাকি, মিলন মন্ডল, জিহাদ, সংগ্রাম, রাজু আহমেদ, সুদীপ্ত অধিকারী, রোমানা, সূচনা, এশা, তিশা প্রমুখ।
মানববন্ধন চলাকালে বিভিন্ন ধরণের ব্যানার-পোস্টার ও প্লাকার্ড হাতে নিয়ে ধর্ষণকারীদের শাস্তির দাবি জানানো হয়।