কয়রা (খুলনা)প্রতিনিধি।। গত ০৭ অক্টোবর ২০২০ রোজ বধুবার বিকাল ৩.০০টার সময় ৬নং কয়রা সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে কয়রা উপজেলা এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভার আলোচ্য বিষয় ছিল বিগত মিটিং এর রেজুলেশন পাঠ ও তার মূল্যায়ন, বিশ্বশিশু অধিকার সপ্তাহ উদ্যাপন, কন্যা শিশু দিবস উদ্যাপন, গালর্স টেকওভারে অংশগ্রহন, স্থানীয় পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি, করোনা ভাইরাস কালীন স্বাস্থ্যবিধি।
সভার সভাপতিত্ব করেন কয়রা উপজেলা এনসিটিএফ এর সভাপতি প্রশোনজিত মুন্ডা। সভার পূর্বের রেজুলেশনের আলোচ্য বিষয় পাঠ করেন ও সভার সঞ্চালনা করেন কয়রা উপজেলা এনসিটিএফ এর সাধারণ সম্পাদক শিউলি মুন্ডা সভায় কুশল বিনিময়ের মাধ্যমে সভাপতি প্রশোনজিত সভায় এনসিটিএফ কার্যনির্বাহী সদস্যদের করোনা ভাইরাসের থেকে সচেতন হতে ব্যবহার শারীরিক দূরত্ব চলাফেরা ও প্রয়োজন ছাড়া ঘরে বাহিরে গেলে ফেস মাস্ক ব্যবহার করতে অনুরোধ করেন।
বিশ্ব অধিকার সপ্তাহ উদ্যাপন ও কন্যা শিশু দিবস উদ্যাপন, নিয়ে আলোচনা করেন বিষয়ে পরিত্রাণ ওয়াই-মুভস কয়রা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিন সরদার। সভায় সকলে সিদ্ধান্ত গ্রহন করেন আগামী ১১ অক্টোবর ২০২০ সিদ্ধান্ত নেয়া হয় কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের হলরুমে বিশ্ব অধিকার সপ্তাহ উদ্যাপন ও কন্যা শিশু দিবস উদ্যাপন ও ক্রীড়ায় অনুষ্টান আয়োজনা করা হবে।
গালর্স টেক অভারে অংশগ্রহন করবেন পূণিমা মুন্ডা,চাইল্ড পালামেন্ট মেম্বর,কয়রা উপজেলা এনসিটিএফ। সকলে স্থানীয় পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক বিভিন্ন তথ্য মিটিং এ তুলে ধরেন।
উক্ত সভায় এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির ৬ জন মেয়ে সদস্য ও ৫ জন ছেলে সদস্য, উপজেলা ভলান্টিয়ার মিলন মুন্ডাও পরিত্রাণ ওয়াই-মুভস্ প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিন সরদার উপস্থিত ছিলেন।
মিটিং-এর সকল আলোচনা শেষে কয়রা উপজেলা এনসিটিএফ সভাপতি সভার সকল সিদ্ধান্তকে চুড়ান্ত করেন। পরবর্তীতে সকলকে নিরাপদে বাড়িতে থাকার জন্য আহব্বান জানিয়ে ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন