বিশেষ প্রতিনিধি।। মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ। এই স্লোগান সামনে রেখে আগামী ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস মাস ব্যাপি কর্মসূচি সফল করতে কেশবপুর নিউজ ক্লাবের সাংবাদিকদের সাথে নিসচা নেতৃবৃন্দের নিউজ ক্লাবের হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক নিউজ ক্লাবের সংগ্রামী সভাপতি মোঃ আসরাফুজ্জামান।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের কেশবপুর উপজেলা শাখার সংগ্রামী আহবায়ক জনাব মোঃ হারুনার রশীদ বুলবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিসচা কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ আঃ মান্নান ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সহ ক্লাব ও নিসচার নেতৃবৃন্দ।
উপস্থিত সকল বক্তাগন আগামী ২২ শে অক্টোবর সহ মাস ব্যাপি নিসচার সকল কর্মসূচি সফল করতে সাংবাদিক সহ কেশবপুরের সকল স্তরের মানুষের অংশ গ্রহন নিশ্চিত করতে নিসচা কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দকে সহযোগীতার আশ্বাস দেন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন