শেরপুর সংবাদদাতা।। শেরপুরের শতবর্ষের ঐতিহ্যবাহী জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত ‘জি.কে প্রিমিয়ার লীগ-২০২০’ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ‘ব্যাচ-২০১৭’। শুক্রবার বিকেলে শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে অনুষ্ঠিত ওই ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ৩-২ গোলে ‘ব্যাচ-২০১৮’কে পারাজিত করে ‘ব্যাচ-২০১৭’।
জানা যায়, নির্ধারিত সময়ে খেলাটি গোলশূণ্য ড্র ছিলো। বিজয়ী দলের অধিনায়ক মাঝমাঠের খেলোয়াড় আল-আমিন ফাইনালের সেরা এবং গোলকিপার শাকিব টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কার পান। এছাড়া ৬ জন দর্শককে ‘সেরা দর্শক’ সম্মাননা প্রদান করা হয়। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলাটি তীব্র প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ হলেও নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে পারেনি। তবে ফাইনাল খেলাটি দর্শকরা দারুণ উপভোগ করেন। মাসব্যাপী ওই প্রতিযোগিতায় জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের ৯টি দল অংশগ্রহণ করে।
খেলাশেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে মেডেল ও ট্রফি তুলে দেন অতিথিরা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, ডিএফএ সভাপতি মানিক দত্ত, পৌর কাউন্সিলর বাদশা মিয়া, শিল্পউদ্যোক্তা সাদুজ্জামান সাদী, স্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ মঞ্জুরুল ইসলাম প্রমুখ।