গোমস্তাপুর,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।। চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।সোমবার রাতে উপজেলা কমিউনিটি সেন্টারে কেক কেটে দোয়া ও মাহফিল এর মধ্যে দিয়ে সভা অনুষ্ঠিত হয়।
আহবায়ক মোবারক হোসেন টনি, সদস্য সচিব সারোয়ার হোসেন, সংগঠনের নেতৃবৃন্দ মোবারক আলী, তাঁতী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম (রাসেল),উসা উদ্দিন মধু গোমস্তাপুর শ্রমিক লীগ সহ-সভাপতি প্রত্যেকে জাতীয় শ্রমিক লীগের গৌরবোজ্জ্বল আন্দোলন-সংগ্রাম ও সাফল্য কামনা করে আলোচনার সমাপ্তি ঘোষণা করে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম