আব্দুল বাশির,গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রায় ২ বছর পর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বুধবার যোগদান করেছেন আবু হাসান। ৩৪ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এ কর্মকর্তা এর আগে নাটোর সদর উপজেলা ভূমি অফিসে কর্মরত ছিলেন।
গত ২০১৮ সালের ৮ নভেম্বর তৎকালিন সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস অন্যত্র বদলি হয়ে যাওয়ায় প্রায় ২ বছর পদটি শূন্য ছিল। তবে ২ জন উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি প্রশাসনের কাজ করে গেছেন।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম