সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি।। ধামরাই থানা পুলিশের উদ্যোগে নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে একযোগে ১৯ টি বিটে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ১৭ অক্টোবর পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ৬৯১২টি বিট পুলিশিংয়ের কার্যক্রমের অংশ হিসেবে ধামরাইয়ে ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৯টি বিটে এই নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা নারী নির্যাতন ধর্ষণ ও মাদক প্রতিরোধে বক্তব্য দেন। এসময় বিট নং২ পৌরসভার ৪,৫,৬নং ওয়ার্ডে মতবিনিময় সভায় ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কল) শাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ আলী, ৫নং ওয়ার্ড কাউন্সিল জাকির হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিল সাহেব আলী, ৪,৫,৬এর সংরক্ষিত মহিলা কাউন্সিল শিখা আক্তার ও স্কুলের শিক্ষক ও এলাকার গন মান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন